চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে এলইডি প্রজেক্টরে লাইন বিচ্ছিন্ন হওয়াকে কেন্দ্র করে কলা অনুষদের সামনে শিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা চলছে।
বুধবার (১৫ অক্টোবর) পৌনে ৬টার দিকে নতুন কলা ভবনের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন বলেন, নতুন কলা অনুষদ ভবনের এলইডি প্রজেক্টরটি দীর্ঘক্ষণ ধরে বন্ধ। তাই সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করে।
অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, ছাত্রদলের কিছু নেতাকর্মী কলা অনুষদের এলইডি প্রজেক্টর বন্ধ করে দিয়েছে। তারা কলা অনুষদের ভোটগ্রহণ করা রুমে প্রবেশ করতে চেয়েছে। তারা নিয়ম লঙ্ঘন করে তালা ভেঙ্গে কলা অনুষদে ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।
এমআই/পিডি/টিসি