‘ভোটের মত শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে হাসিনা সরকার’

‘ভোটের মত শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে হাসিনা সরকার’

সাতক্ষীরা করেসপনডেন্ট:

মানুষ যাকে পছন্দ তাকে ভোট দিবে, রাতের ভোট আর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিরা মহিলা কলেজ অডিটোরিয়ামে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ভোটের মত শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়ে গেছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে মানুষ যাকে পছন্দ তাকে ভোট দিবে, রাতের ভোট আর হবে না।

তিনি বলেন, শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। অতীতে এমপি থাকাকালীন উন্নয়ন তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সাবেক এই এমপি। তুলে ধরেন কারাগারে তার উপর চলা নির্যাতনের কথাও।

আগামীতে এমপি নির্বাচিত হলে পাটকেলঘাটা থানাকে উপজেলায় রুপান্তর করার ঘোষনা দেন হাবিব। মতবিনিময় সভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়সহ তালা উপজেলার ১২টি কলেজের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin