ভূমিকম্পে মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক গুরুতর আহত

ভূমিকম্পে মগবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক গুরুতর আহত

পুরান ঢাকার মগবাজারে মীরের টেকে ভূমিকম্পের সময় নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবনটির পাশের একজন দোকানদার জানান, নির্মাণাধীন ভবনটির সাততলায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ভবনের দেয়ালসহ ধসে তারা সাততলা থেকে নিচে পড়ে যান। এতে তিন জন গুরুতর আহত হন।

নির্মাণাধীন এই ভবনের পাশের জাহাঙ্গীর টাওয়ারের বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন থেকেই ভবনটির নির্মাণ কাজ চলছে। জীবিকার তাগিদে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নির্মাণ শ্রমিকরা এখানে এসে কাজ করেন।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে ভূমিকম্পে মাত্রা ৫ দশমিক ৭। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। এদিকে, ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ধসে তিন জন নিহত হয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin