ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের

ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফ হাসানের

ইনজুরির কারণে দলে নেই লিটন দাস। এ কারণে ব্যাটিংয়ে জায়গা এমনিতেই ফাঁকা। সে জায়গায় দুর্দান্ত ফর্মে থাকা সাইফ হাসানের সুযোগ পাওয়াটা ছিল এক প্রকার নিশ্চিত। সেটাই হচ্ছে আজ। এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলা সাইফ হাসানের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে আজ।

টি-টোয়েন্টি এবং ওয়ানডের হিসেবে বাংলাদেশ দলে ব্যাপক পরিবর্তন। অধিনায়ক হিসেবে ফিরে এলেন মেহেদী হাসান মিরাজ। দলে রয়েছে নাজমুল হোসেন শান্তর মত ব্যাটার। সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহানও। পেস বোলিং ডিপার্টমেন্টে যুক্ত হয়েছেন হাসান মাহমুদ। স্পিনার হিসেবে ওয়ানডেতে জায়গা ধরে রেখেছেন তানভীর ইসলাম।

আফগানিস্তান তাদের দলে অভিষেক করাচ্ছে নতুন বাঁ-হাতি পেসার বাশির আহমেদকে। এশিয়া কাপ এবং বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো করার ফলেই সুযোগ পেলেন বাশির।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেলিয়া খারোত, এ এম গজনফর, বাশির আহমেদ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক (উইকেটকিপার), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।

আইএইচচএস/

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin