ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর

ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, হদিস নেই একজনের: সেনা সদর

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে চাকরিরত ১৫ জন সেনা কর্মকর্তা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। এছাড়া, এক সেনা কর্মকর্তার খোজ মিলছেনা বলেও জানানো হয়।

শনিবার (১১ অক্টোবর) সেনাসদরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ২৫ জনের সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত। ওয়ারেন্টের কপি এখনো হাতে পাইনি। যুদ্ধাপরাধের মতো কোনো অপরাধে অভিযুক্ত হলে, সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত বলে গণ্য হওয়ার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে ব‍্যাখা চাওয়া হবে। এ সময় ৫৪ বছরে সেনাবাহিনী সদস্যদের সকল ধরনের অপরাধে সেনা আইনে বিচার হয়েছে বলেও জানান তিনি।

হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কি না এমন প্রশ্নে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আগামী ২২ অক্টোবরের মধ‍্যে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে। এর আগেই ব‍্যাখা পাবো বলে আশা করছি। এ সময় সেনাবাহিনী ট্রাইব্যুনালকে সর্বোচ্চ সহযোগিতা করছে বলেও জানান তিনি।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin