ইয়াবার মামলায় কাভার্ডভ্যান চালক ও সহকারীর যাবজ্জীবন

ইয়াবার মামলায় কাভার্ডভ্যান চালক ও সহকারীর যাবজ্জীবন

চট্টগ্রাম: কর্ণফুলী থানার ৩৯ হাজার পিস ইয়াবার মামলায় কার্ভাডভ্যানের চালক ও সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই আদেশ দেন।

দণ্ডিতরা হলেন-কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দুই নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে চালক মো.জাহাঙ্গীর (২৬) এবং উখিয়া থানার বালুখালী ইউনিয়নের সীজারিঘোনা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে মো.আজিজুল হক (২৯)।  

আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ৮ জুলাই কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল।

এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।  

অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বলেন, ৫ জনের সাক্ষ্য প্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো.জাহাঙ্গীর ও মো.আজিজুল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডিত দুই আসামি জামিনে গিয়ে পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin