ইয়াবাসহ গ্রেফতারের পর যুবদল নেতাকে বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতারের পর যুবদল নেতাকে বহিষ্কার

ইয়াবাসহ গ্রেফতার হওয়া চট্টগ্রামের মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম এবং সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছালাউদ্দিন সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনও অনৈতিক বা অপকর্মের দায়-দায়িত্ব যুবদল বহন করবে না।

এর আগে শুক্রবার রাতে ১০০ পিস ইয়াবাসহ ছালাউদ্দিনকে গ্রেফতার করেছিল মীরসরাই থানা পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin