ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত আফঈদা খন্দকার

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত আফঈদা খন্দকার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য ১২ জনকে মনোনীত করেছিল আগেই। সেই তালিকায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। তিনি ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় এ অ্যাওয়ার্ড পেয়েছেন।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পুরস্কার হিসেবে সবাইকে ক্রেস্ট ও ১ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত আফঈদা খন্দকার নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫। আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা মহোদয় ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনো সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য। এই পুরস্কার শুধু আমার নয়— এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’

আফঈদা খন্দকার বর্তমানে জাতীয় ও অনূর্ধ্ব-২০ দুই দলেরই অধিনায়ক। তার নেতৃত্বে দুটি দলই বাছাই পর্ব টপকে এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই সাফল্য বাংলাদেশের ফুটবলের জন্য ঐতিহাসিক। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় হবে এশিয়ান কাপ ও এপ্রিলে থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ।

আরআই/আইএইচএস/

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin