যানজটে আটকা পড়ার কারণ বললেন উপদেষ্টা ফাওজুল কবির

যানজটে আটকা পড়ার কারণ বললেন উপদেষ্টা ফাওজুল কবির

ব্রাহ্মণবাড়িয়া করেসপনডেন্ট:

দীর্ঘ যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়ার কারণ হিসেবে ট্রাফিক অব্যবস্থাপনাকেই দায়ী করছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের চার ও ছয় লেনের কাজের অগ্রগতি দেখতে যানজটে এসে আটকে পড়েছিলেন তিনি। ফলে নিরুপায় হয়ে তাকে মোটরসাইকেলে চড়তে হয়। পরে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

সড়ক উপদেষ্টা জানান, যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, ট্রাফিক অব্যবস্থাপনা।

তিনি বলেন, হাইওয়ে পুলিশের দায়িত্ব ছিল ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু তা ঠিকভাবে হচ্ছে না।

এ সময় যানজটে আটকে থাকার অভিজ্ঞতা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছে যদি ট্রাফিক শৃঙ্খলা থাকত, তাহলে এ রকম পরিস্থিতি হতো না। হয়তো আধাঘণ্টা সময় বেশি লাগত, কিন্তু এতটা দুর্ভোগ হতো না। প্রধান সমস্যা রাস্তা নয়, মানুষের আচরণ ও হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতি।

এ সময়, তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ আরও অনেকে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin