যাত্রাবাড়ীতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যাত্রাবাড়ীতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ (৬০) নামে এক ডিস ও নেট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার সহযাত্রী বন্ধু আলমগীর (৫২) আহত হন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ডাচ বাংলা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত পৌনে ৯টার দিকে মজিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আলমগীর প্রাথমিক চিকিৎসা নেন।

নিহত আব্দুল মজিদের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার জামালতা গ্রামে। তিনি মৃত নুর ইসলামের ছেলে এবং এলাকায় নেট ও ডিশ ব্যবসা করতেন।

ঢাকা মেডিক্যাল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফরুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।”

আহত আলমগীর জানান, দুই মোটরসাইকেলে চার বন্ধু ভ্রমণে বের হয়েছিলেন। কক্সবাজার ও রাঙ্গামাটি ঘুরে ফেরার পথে যাত্রাবাড়ী এলাকায় সিএনজি অটোরিকশা এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যান। এতে মজিদ গুরুতর আহত হন।

তিনি বলেন, “মজিদ ভাই সামনে ছিলেন। ধাক্কা লাগার পরই গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে আনি, কিন্তু তাকে বাঁচানো গেল না।”

অন্য মোটরসাইকেলে থাকা যাত্রী ছিলেন মো. জালাল উদ্দীন ও পবিত্র কুমার শীল। তারা দুজন দুর্ঘটনায় সামান্য আহত হন।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin