যাত্রাবাড়ীতে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

যাত্রাবাড়ীতে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. মোখলেসুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মিডক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর তথ্য জানান।

মোখলেসুর রহমান নড়াইলের লোহগড়া থানার হানদোলা গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

মৃতের আত্মীয় নাজির মোল্লা জানান, মোখলেসুর পেশায় কাপড় ব্যবসায়ী। নড়াইল থেকে ঢাকায় আসেন মালামাল কিনতে। যাত্রাবাড়ী থেকে মাধবপুর যাওয়ার পথে বাসে এক হকার আচার বিক্রি করছিল। মোখলেসুর ওই হকারের কাছ থেকে আচার ও পানি কিনে খান। এরপর তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। এ সময় হকারটি দ্রুত বাস থেকে নেমে যায়। পরিস্থিতি দেখে বাসচালক গাড়ি থামিয়ে মোখলেসুরকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজির মোল্লার দাবি, মোখলেসুরের কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা টাকাগুলো নিয়ে গেছে।

মো. ফারুক জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin