যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো রড মিস্ত্রির, আহত ১

যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো রড মিস্ত্রির, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সৈকত হোসেন রিমন (২৫) নামের এক রড মিস্ত্রি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী ইমরান হোসেন (২০)।

রবিবার (২৬ অক্টোবর) দুপুর একটার দিকে কাজলা পেট্রোল পাম্পের পেছনে একটি তিনতলা নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী আমির হোসেন জানান, রিমন পেশায় রড মিস্ত্রি ছিলেন। দুপুরে ভবনের ছাদে রশি দিয়ে রড তোলার সময় ছাদের বাইরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে রিমন ও ইমরান দুই জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

নিহত সৈকত হোসেন রিমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড়শালগড় গ্রামের মৃত জাবেদ ইকবালের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর শেখদি এলাকায় বোনের বাসায় থাকতেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin