যাত্রী বেশে বাসে গাঁজা পাচার

যাত্রী বেশে বাসে গাঁজা পাচার

চট্টগ্রাম: মীরসরাই থানাধীন কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে সাড়ে ১৯ কেজি গাজাসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।  

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার সদর থানাধীন কোনাপাড়ার নজু মিয়ার মেয়ে রশিদা (৩৮) ও নগরের পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকার সালেহ আহমদের মেয়ে রোকেয়া বেগম (৩৬)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দুই নারী মাদক বিক্রেতা গাঁজা নিয়ে যাত্রীবেশে দুলালী স্পেশাল পরিবহনের বাসে কুমিল্লা থেকে চট্টগ্রামে আসার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে অভিযান চালানো হয়।

মীরসরাই বাজারে ঢাকা-চট্টগ্রামমুখি মহাসড়কে সেবা আধুনিক হাসপাতালের বিপরীতে অস্থায়ী চেকপোস্টে বাসটি থামানো হয়।

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025
চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চেম্বার নির্বাচনে আওয়ামী দোসর ও পরিবারতন্ত্র পুনর্বহাল চেষ্টার প্রতিবাদ

চট্টগ্রাম: চিটাগাং চেম্বারের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের অপচে...

Sep 17, 2025

More from this User

View all posts by admin