যাত্রীবেশে চালককে মারধর, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই

যাত্রীবেশে চালককে মারধর, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই

রাজধানীর শ্যামপুরে যাত্রী সেজে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে শ্যামপুরের নিশিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বজনরা আহত অবস্থায় চালক মো. শাহাবুদ্দিনকে (৫৫) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতের স্ত্রী ময়না বেগম জানান, সায়েদাবাদ থেকে দুই যাত্রী নিয়ে শ্যামপুর জুরাইন এলাকায় যাওয়ার পথে নিশিপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ তাকে মারধর করে। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধুরে মুখে মুখে কাপড় ঠেসে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি বলেন, "মারধরের পর অণ্ডকোষে আঘাত লাগায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

শাহাবুদ্দিনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর পাটেরবাগ এলাকায় পরিবারসহ বসবাস করেন।

এ ঘটনায় থানায় অবিযোগের প্রস্তুতি চলছে বলে শাহাবুদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin