যেকোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়: টিআইবির নির্বাহী পরিচালক

যেকোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয়: টিআইবির নির্বাহী পরিচালক

রাজনৈতিক দলগুলো গণমাধ্যমে যাই বলুক না কেন, দিনশেষে তারা সুষ্ঠু নির্বাচন না চাইলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। নির্বাচনে যেকোনো উপায়ে জিতে আসার মনোভাব থাকলে সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ প্রক্রিয়ায় দ্বিমুখী দলীয়করণের মাধ্যমে দেশের অবকাঠামো পঙ্গু করে দেয়া হয়েছে। এক থেকে দেড় বছরে এই ভঙ্গুর অবকাঠামো ঢেলে সাজানো সম্ভব নয়। তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু কমিশন গঠন করেছে। কিন্তু কমিশনের দেয়া প্রস্তাবনা ও সুপারিশের কোনো অগ্রগতি হয়নি।

তিনি আরও বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অঙ্গনে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার কোনো প্রতিফলন ঘটেনি। এ সময় ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারেও জোর দেন তিনি।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin