‘যেন তেন নির্বাচন দেশকে আবার ফ্যাসিবাদের কবলে ফেলবে’

‘যেন তেন নির্বাচন দেশকে আবার ফ্যাসিবাদের কবলে ফেলবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সংস্কার ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। যেন তেন নির্বাচন বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কবলে নিপতিত করবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে, বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রাম বৈঠক, উঠান বৈঠক, পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. মানিক বলেন, দীর্ঘ সময় পর্যন্ত এদেশের জনগন সুশাসন, ভোটাধিকার এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত। অন্যান্য রাজনৈতিক দল যারা ক্ষমতায় এসেছিল তারা তাদের প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। যেন তেন নির্বাচন বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের কবলে নিপতিত করবে।

ডা. মানিক আরও বলেন, জামায়াতে ইসলামী সর্বপর্যায়ে সৎ, দক্ষ এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চায়। আমরা আপনাদের সমর্থন পেলে জনগণের সেবক হিসেবে কাজ করব। জনগনের যেকোন আমানত এবং দায়িত্ব শতভাগ জবাবদিহিতার সঙ্গে পালন করব।

তিনি বলেন, আমরা নারীদের নিরাপত্তা এবং মর্যাদার সাথে উপযুক্ত যায়গায় ভূমিকা পালনের সুযোগ তৈরি করে দিব ইনশাআল্লাহ।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, উপজেলা সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা, প্রবাসী দায়িত্বশীল এবং প্রদেশ সেক্রেটারি আবু ইউসুফ, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আইনজীবী বিভাগের সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন, স্থানীয়  ইউনিয়ন আমির মাওলানা ওমর ফারুক, জামায়াত নেতা অ্যাড. মাও ফখরুদ্দিন হেলালী ,শিবির সভাপতি রফিক উদ্দিন নোভেল প্রমুখ।

এসএইচডি/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin