আমাদের ঘরে প্রায় সবাই ফ্রিজের ওপর নির্ভরশীল। মনে হয়, যত খাবারই হোক, ঠাণ্ডা রাখলেই নিরাপদ! কিন্তু আসলে কিছু খাবার আছে, যেগুলো ফ্রিজে রাখলে বরং দ্রুত নষ্ট হয়ে যায়। স্বাদ, ঘ্রাণ ও পুষ্টিগুণ—সব হারায়। দেখে নিন কোন খাবারগুলো ফ্রিজে রাখা উচিত নয়— jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a87241" ) ); আপেল
আপেল রাখার আদর্শ জায়গা হলো রান্নাঘরের টেবিলের ফলের ঝুড়ি। ফ্রিজে রাখলে উল্টো ফল হতে পারে—এতে আপেল দ্রুত পচে যায়, আর হারায় তার আসল ঘ্রাণ, স্বাদ ও টেক্সচার। অনেকে ঠাণ্ডা, কচকচে আপেলের লোভে ফ্রিজে রেখে দেন—কিন্তু মনে রাখবেন, আপেলের টাটকা স্বাদ পেতে চাইলে এই অভ্যাসটি এড়িয়ে চলাই ভালো!
পরামর্শ: তাই বাজার থেকে আপেল কিনে আনার পর সেটি শুকনো ও রুম টেম্পারেচারে রাখুন, ঠিক যেমনভাবে দোকানে রাখা থাকে। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a87271" ) ); পেঁয়াজ
পেঁয়াজ কাটা, ভাজা বা গোটা—যেভাবেই থাকুক না কেন, ঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। অনেকেই জানেন না, পেঁয়াজ আর আলু একসাথে রাখলে উভয়ের নষ্ট হওয়ার গতি বেড়ে যায়। কারণ, আলু থেকে নির্গত গ্যাস পেঁয়াজের পচন ত্বরান্বিত করে।
পরামর্শ: আলু ও পেঁয়াজ আলাদা জায়গায় রাখুন, আর অবশ্যই ফ্রিজের বাইরে রাখাই ভালো। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a87298" ) ); কফি
অনেকে ভাবেন কফি ফ্রিজে রাখলে ভালো থাকে—আসলে এটি উল্টো ফল দেয়। ঠাণ্ডা ও আর্দ্র পরিবেশে কফি তার আসল ঘ্রাণ হারায়, এবং আশপাশের খাবারের গন্ধ শোষণ করে ফেলে।
পরামর্শ: সূর্যালোক থেকে দূরে, শুকনো ও বাতাস চলাচল-উপযোগী পাত্রে রাখুন। তবেই সকালবেলার কফি থাকবে আগের মতোই টাটকা ও সুগন্ধি। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a872ba" ) ); রসুন
ফ্রিজের ঠাণ্ডায় রসুনে ছত্রাক (ফাংগাস) জন্মাতে পারে—চামড়ার উপরেও, ভেতরের কোয়াগুলিতেও।
পরামর্শ: রসুন রাখুন শুষ্ক, উষ্ণ জায়গায়। ফ্রিজে রাখলে ভিতরে ভিতরে পচন শুরু হয়, যদিও বাইরে থেকে বোঝা যায় না। তাই রসুনের জন্য ফ্রিজ নয়, ঘরের তাকই সেরা। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a872dc" ) ); হট সস (ঝাল সস)
অধিকাংশ হট সসে ভিনেগার ও প্রিজারভেটিভ থাকে, যা ব্যাকটেরিয়া বা ছত্রাকের বৃদ্ধি ঠেকায়। তাই ফ্রিজে রাখলে তা নষ্ট হয় না ঠিকই, তবে স্বাদের ঝাঁজ অনেকটাই হারায়।
পরামর্শ: রান্নাঘরের টেবিলে বা আলমারিতে রাখুন। দেখবেন, স্বাদ হবে অনেক বেশি তীব্র ও প্রাণবন্ত। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a872fd" ) ); পাউরুটি
ফ্রিজে রাখলে পাউরুটি দ্রুত বাসি হয়ে যায়। ঠাণ্ডা বাতাসে এর আর্দ্রতা হারায়, ফলে এটি শক্ত ও শুকনো হয়ে পড়ে।
পরামর্শ: পাউরুটি রুম টেম্পারেচারে রাখুন। শুধু স্যান্ডউইচ বানানোর পর ঠাণ্ডা রাখতে পারেন—তখন পাউরুটি কিছুটা সহনশীল থাকে। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a8731d" ) ); তেল
অলিভ অয়েলসহ যে কোনও তেল ঠাণ্ডায় রাখলে জমে যায়, ঘন হয়ে যায়, আর স্বাভাবিক ঘ্রাণ হারায়।
পরামর্শ: ফ্রিজের বাইরে, শীতল ও শুকনো জায়গায় রাখুন। যদি ভুলবশত ফ্রিজে রেখে ফেলেন, হালকা গরম করে আবার ব্যবহার করুন। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a8733d" ) ); কুমড়া
অক্টোবর এলেই কুমড়া মানেই হ্যালোইন! তবে মাসের বাইরে রাখলেও কুমড়া ফ্রিজে বেশি দিন টেকে না—দুই-তিন দিনের মধ্যেই নষ্ট হতে শুরু করে।
পরামর্শ: কুমড়া রাখুন রান্নাঘরের ঠাণ্ডা কোনায়, স্বাভাবিক তাপমাত্রায়। তবেই এটি নিজের মতো করে পেকে উঠবে ও টাটকা থাকবে। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a8735e" ) ); পিনাট বাটার
ফ্রিজে রাখলে পিনাট বাটার শক্ত হয়ে যায়, ফলে মাখানো কঠিন হয়।
পরামর্শ: আলমারিতে রাখুন, রুম টেম্পারেচারে। এতে এটি নরম থাকবে ও সহজে ছড়ানো যাবে। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a8737d" ) ); ডিম
ডিম নিয়ে মতভেদ অনেক—কেউ ফ্রিজে রাখেন, কেউ ঘরে। আসলে দুটোই ঠিক, নির্ভর করছে উদ্দেশ্যের ওপর।
পরামর্শ: স্বাদ ও টেক্সচার বজায় রাখতে ঘরের তাপমাত্রা সেরা, আর দীর্ঘমেয়াদে রাখতে চাইলে ফ্রিজেও রাখা যেতে পারে। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a8739d" ) ); শসা
অনেকে ঠাণ্ডা শসা খেতে ভালোবাসেন, কিন্তু ফ্রিজে রাখলে এর খোসা নরম হয়ে যায় ও দ্রুত পচে যায়।
পরামর্শ: শসা ঘরের তাপমাত্রায় রাখুন, এতে অনেক বেশি দিন টাটকা থাকবে। তবে সালাদের জন্য ব্যবহার করতে চাইলে কয়েক ঘণ্টা ফ্রিজে ঠাণ্ডা করা যেতে পারে। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a873bc" ) ); গুঁড়ো মসলা
ফ্রিজের ঠাণ্ডা ও আর্দ্রতা মসলার ঘ্রাণ নষ্ট করে ফেলে। বিশেষ করে মরিচ, হলুদ, ধনে বা গরম মসলার গুঁড়ো দ্রুত দলা পাকায়।
পরামর্শ: মসলা রাখুন শুকনো, ঠাণ্ডা ও অন্ধকার জায়গায়—যেমন রান্নাঘরের কেবিনেটে। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a873dd" ) ); টমেটো
ফ্রিজে রাখলে টমেটোর ভেতরের পানি জমে যায়। ফলে টমেটো নরম হয়ে যায়, খাওয়ার সময় কাঁচা স্বাদ আর থাকে না।
পরামর্শ: রুম টেম্পারেচারে রাখুন, তবে সূর্যের আলো থেকে দূরে। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a873fc" ) ); কলা
কলা ফ্রিজে রাখলে খোসা কালো হয়ে যায় এবং পাকা প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ফলে দেখতে বাজে লাগে, স্বাদও কমে যায়।
পরামর্শ: রুম টেম্পারেচারে রাখুন। একসাথে বেশি পেকে গেলে খোসা ছাড়িয়ে ফ্রিজে রাখুন, পরে স্মুদি বা আইসক্রিমে ব্যবহার করুন। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a8741b" ) ); আলু
ফ্রিজে রাখলে আলুর স্টার্চ চিনিতে পরিণত হয়। এতে আলুর স্বাদ তেতো হয়ে যায় এবং রান্নার সময় রঙ বদলে যায়।
পরামর্শ: আলু রাখুন অন্ধকার, শুষ্ক জায়গায়—যেমন মাটির পাত্র, পাটের বস্তা বা ঝুড়িতে। jwARI.fetch( $( "#ari-image-jw68fae95a87448" ) ); মধু
মধু ফ্রিজে রাখলে জমে যায় ও ক্রিস্টাল তৈরি হয়। ফলে তরলভাব হারায় এবং ব্যবহার কঠিন হয়ে পড়ে।
পরামর্শ: কাচের বোতলে ঢেকে রাখুন, রুম টেম্পারেচারে। এতে মধু বছরের পর বছর ভালো থাকবে।
জানা দরকার
বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজ সব খাবারের জন্য নয়। ঠাণ্ডা পরিবেশে অনেক খাবারের কোষভিত্তিক গঠন ভেঙে যায়, যা তাদের আসল টেক্সচার নষ্ট করে। তাই খাবারের প্রকৃতি বুঝে সংরক্ষণ করাই সঠিক উপায়। অনেক সময় ঠাণ্ডা পরিবেশই খাবারের স্বাভাবিক গঠন ও স্বাদ নষ্ট করে দেয়। তাই সংরক্ষণের সঠিক পদ্ধতি জানাটাই বুদ্ধিমানের কাজ।