যমুনা এসি বিজনেস সামিট অনুষ্ঠিত

যমুনা এসি বিজনেস সামিট অনুষ্ঠিত

পারস্পরিক ব্যবসায়িক প্রবৃদ্ধি, আগামী দিনের কর্মপরিকল্পনা আর মতবিনিময় মাধ্যমে যমুনা এসি বিজনেস সামিট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসি একটি বিকাশ মান শিল্প। গত কয়েক বছরে তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে এসি বিক্রি। তাছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং অর্থনীতির অগ্রযাত্রা মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে এসির বাজার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এ ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে যমুনা এসি ইতোমধ্যে তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ক্রমাগত মান উন্নয়ন এবং নতুন নতুন মডেলের এসি বাজারে নিয়ে এসেছে।

যমুনা ইলেকট্রনিক্স এবং অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় এবং এসি ডিলারদের পদচারণা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সেলিম উল্লাহ সেলিম বলেন, আপনারা শুধু যমুনা ইলেকট্রনিক্সের ডিলার বা পার্টনার নয়, আপনারা যমুনা পরিবারের গর্বিত সদস্য। আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য মূলত তিনটি—প্রথমত, আমাদের ডিলারদের সঙ্গে শক্তিশালী ব্যবসায়ী সম্পর্ক তৈরি করা। দ্বিতীয়ত, এসি বিজনেস নিয়ে আগামী বছরের ব্যবসায়ীক পরিধি ও কর্মপরিকল্পনা শেয়ার করা এবং তৃতীয়ত, একসঙ্গে সফলতার নতুন পথ খুঁজে বের করা।

সেলস ডিরেক্টর ড. সাখাওয়াত হোসেন সারা দেশ থেকে আগত এসির ডিলারদের যমুনা বিজনেস সামিটে স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি এসি মার্কেট ট্রেন্ড, ভবিষ্যৎ এসি বিজনেসের সুযোগ-সুবিধা এবং বিজনেস ইন সাইড নিয়ে তার গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অফ সেলস মাকসুদুল ইসলাম এবং হেড অফ এসি সেলস আখতার হোসেন ডিলারদের সঙ্গে যমুনার ব্যবসায়িক সম্পর্ক, বিজনেস নেটওয়ার্কিং এবং অফারের বিস্তারিত তুলে ধরেন।

সারা দেশ থেকে আগত এসির ডিলাররা যমুনার সঙ্গে তাদের ব্যবসায়িক পথ চলার সাফল্য গাথা তুলে ধরেন। পারস্পরিক মতবিনিময় এবং এসির উইন্টার বুকিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া যায়শান, হেড অফ প্রোডাকশন, কিং হুয়ান, হেড অফ আর এন ডি, মো. ইব্রাহিম হোসেন, এজিএম বিজনেস অপারেশনসহ ব্র্যান্ড মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin