চট্টগ্রাম: যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক, মানসিক অত্যাচার নির্যাতন ও জখমের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় স্বামী এজাজুল বারী চৌধুরী নামে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে নগরের হালিশহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে ভুক্কভোগী উল্লেখ করেন, ২০২১ সালের ১৯ ফ্রেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরিদা ও বারী।
মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ বলেন, ফরিদা ইয়াসমিন নামে এক ভুক্তভোগী তার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলা দায়ের করেন। একই দিন রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
হালিশহর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, আটক এজাজুল বারী চৌধুরীকে আজ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে তার স্ত্রী ফরিদা ইয়াসমিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছিলেন।
এমআই/পিডি/টিসি