যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

যশোর: দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিবুর রহমান রিমন (৩১) নামে রেলওয়ে পুলিশের (জিআরপি) একজন সদস্যকে আটক করেছেন যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।  

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মনোহরপুর গ্রামের (যশোর-মাগুরা মহাসড়কের) পাশে মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে সোহাগ পরিবহনের একটি বাস থেকে রিমনকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সোর্স মারফত তাদের কাছে সংবাদ আসে এক ব্যক্তি মাদক দ্রব্যসহ সোহাগ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যশোরে নিয়ে আসছেন।  

এর ভিত্তিতে মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে তাদের একটি টিম অবস্থান নেয়। ওই ফিলিং স্টেশনের সামনে বাসটি দাঁড়িয়ে ছিল। বাসের মধ্য থেকে রিমনকে আটক করা হয়।  

পরে তার পায়ের ওপর রাখা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে কমলা রঙের ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়। একইসাথে দুটি মোবাইল ফোনসেট ও গাড়ির টিকিট জব্দ করা হয়েছে।

নাজমুল হোসেন খান আরো জানিয়েছেন, রিমন চট্রগ্রাম থেকে ওই ইয়াবার চালান যশোরে নিয়ে আসছিলেন। রিমনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে।

আটক রিমন জানিয়েছেন, তার বাড়ি চট্রগ্রামে। তিনি চাঁদপুর রেলওয়ে পুলিশে কনস্টেবল পদে কর্মরত।  

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin