যশোরে আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বিরুদ্ধে মামলা

যশোরে আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ফন্টু চাকলাদারের বিরুদ্ধে মামলা

যশোর: ৯০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ এই মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগ আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন। তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতনকসবা কাঁঠালতলা এলাকার আব্দুল কাদের চাকলাদারের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ফন্টু চাকলাদার মেসার্স ভৈরব মৎস খামার নামের একটি প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। এই ঋণের বিপরীতে তিনি ৪০ লাখ টাকার একটি ব্যাংক চেক দিয়েছিলেন।  

গত ২০ আগস্ট নগদায়নের জন্য শহরের এমকে রোডের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যশোর শাখায় জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। পরবর্তীতে ২৬ আগস্ট চেক নগদায়ন না হওয়ায় লিগ্যাল নোটিশ দেওয়া হয় ফন্টু চাকলাদারকে।  

নোটিশ পাওয়ার পর ৩০ দিন অতিবাহিত হলেও ব্যাংকের টাকা পরিশোধ না করায় কর্তৃপক্ষ এ মামলা করেছেন।  

অপর মামলার অভিযোগে জানা গেছে, একই প্রক্রিয়ায় তৌহিদ চাকলাদার ফন্টু হাসিনা ফিস ফিড নামে একটি প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে তার বিপরীতে ৫০ লাখ টাকার চেক দেন। গত ২০ আগস্ট চেকটি শহরের এমকে রোডের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যশোর শাখায় উপস্থাপন করা হলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়।  

২৬ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিন পার হওয়ার পরও ব্যাংকের টাকা পরিশোধ না করায় কর্তৃপক্ষ এ মামলা করেছেন।  

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin