যশোরে বিএনপি নেতাকে বহিষ্কার

যশোরে বিএনপি নেতাকে বহিষ্কার

যশোর: সংগঠনবিরোধী ও শৃঙ্খলা বহির্ভুত কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে যশোরে বিএনপির একজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত গোলাম রসুল বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির ছয় নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।

সোমবার (৬ অক্টোবর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, গোলাম রসুলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এখন থেকে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এসএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin