যশোরে দাদার লাঠির আঘাতে শিশু নিহত

যশোরে দাদার লাঠির আঘাতে শিশু নিহত

যশোর: দাদার লাঠির আঘাতে মাহেরা আক্তার মিনতাহা নামে এক মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।  

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুরে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মিনতাহার দাদা শাহজাহান দাম্পত্য কলহের জের ধরে দাদিদে (শাহজাহানের স্ত্রী) বাড়ি মারেন। তিন্তু, বাড়িটি পাশে থাকা মিনতাহার মাথায় লাগে।

এতে মিনতাহা গুরুতর আহত হলে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

যশোর কোতোয়ালি থানা পুলিশ এ ঘটনায় দাদা শাহজাহানকে আটক করে। অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক শাহজাহান মূলত স্ত্রীকে আঘাত করতে গিয়েছিলেন। তবে সেই আঘাত শিশুটির মাথায় লাগায় সে মারা যায়।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin