যশোরে ইজিবাইক চালকের লাঠির আঘাতে সহকর্মী নিহত

যশোরে ইজিবাইক চালকের লাঠির আঘাতে সহকর্মী নিহত

যশোর: যশোর শহরের আশ্রম রোডে সহকর্মীর লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামে একজন ইজিবাইক চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জাহিদ আশ্রম রোড পশ্চিমপাড়ার বাসিন্দা ও পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আশ্রম রোডের ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করার সময় সহকর্মী ইউসুফের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউসুফ লাঠি দিয়ে আঘাত করলে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin