যশোরে শর্টসার্কিটে পাঁচ দোকান পুড়ে ছাই 

যশোরে শর্টসার্কিটে পাঁচ দোকান পুড়ে ছাই 

যশোর: বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুবের সিঙ্গারা-পিঁয়াজুর দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।  

এতে কামাল হোসেনের ফল ও বেকারির দোকান, বাবু ঘোষের মিষ্টান্ন ভান্ডার, রেজাউল ইসলামের চা-পানের দোকান, জিয়াউর রহমান ও ইয়াকুবের সিঙ্গারা-পিঁয়াজুর দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির ফেরদৌস ঘটনা নিশ্চিত করে বলেছেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।  

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin