যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের বিদেশ যেতে নিষেধাজ্ঞা

যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের বিদেশ যেতে নিষেধাজ্ঞা

যশোর জেলার সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন অভিযুক্তের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট যশোর জেলার সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদাবাজি, চোরাচালান এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ উপার্জন করে পাচারের অভিযোগ রয়েছে।

অভিযোগের অনুসন্ধান দুর্নীতি দমন কমিশনে চলমান রয়েছে।অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট প্রলয় কুমার গোপনে দেশত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি দেশত্যাগ করে বিদেশ পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র, আলামত প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। এজন্য অভিযোগ সংশ্লিষ্টের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া আবশ্যক।

 

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin