যুব প্রজন্ম জলবায়ু সংকট মোকাবিলায় বেশি অবদান রাখতে পারে: পরিবেশ উপদেষ্টা 

যুব প্রজন্ম জলবায়ু সংকট মোকাবিলায় বেশি অবদান রাখতে পারে: পরিবেশ উপদেষ্টা 

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে বর্তমান তরুণ প্রজন্মের ওপর, তাই ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধ, সততা ও দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা গড়ে তোলা জরুরি।  

তিনি বলেছেন, যুব প্রজন্ম আমার প্রজন্মের তুলনায় এই সংকটের মোকাবিলায় আরও বেশি অবদান রাখতে পারবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পানি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ইয়ুথ ফর এনডিসি ও তাদের অংশীদাররা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে ‘এনডিসি ৩.০ ফর সিওপি৩০ – স্টেকহোল্ডার রিকমেন্ডেশনস’ শীর্ষক প্রস্তাবনাপত্র হস্তান্তর করে। আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (সিওপি৩০) আগে বাংলাদেশ সরকারের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জমাদানের প্রক্রিয়ায় এ প্রস্তাবনা সহায়ক হবে।

 সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার প্রায়ই নিজস্ব নীতি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই সমাজ থেকে আসা উদ্যোগগুলো নতুন মূল্যবোধ তৈরি ও তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় ‘সমাজে মূল্যবোধ রাতারাতি তৈরি হয় না, ধীরে ধীরে বিকশিত হয়,’ মন্তব্যও করেন পরিবেশ উপদেষ্টা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ; ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের ফার্স্ট কাউন্সেলর ও টিম লিডার (গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) এডউইন কোককক; জার্মান দূতাবাসের কাউন্সেলর ও প্রধান (ডেভেলপমেন্ট কো-অপারেশন) উলরিখ ক্লেপম্যান; এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড (ডেভেলপমেন্ট কো-অপারেশন) নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম।  

এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রস্তাবনাপত্রে এনার্জি, কৃষি, বন ও নগরায়ণ-এই চারটি খাতভিত্তিক আলোচনার মাধ্যমে প্রণীত ১৪টি কার্যকরী সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এসকে/এসআরএস

Comments

0 total

Be the first to comment.

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে Banglanews24 | জলবায়ু ও পরিবেশ

৩ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমছে। তবে এখনো আভাস আছে তিন বিভাগের ভারী বৃষ্টির।মঙ্গলবার (১৬ সেপ্টেম্...

Sep 16, 2025

More from this User

View all posts by admin