যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হুমকি উত্তর কোরিয়ার

সিউল-ওয়াশিংটন সাম্প্রতিক নিরাপত্তা আলোচনা এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরির আগমন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (৮ নভেম্বর) এক বক্তব্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোল সতর্ক করে বলেছেন, তারা প্রয়োজনে আরও পদক্ষেপ নেবেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তার অভিযোগ, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত পরিদর্শনের পর সিউলে অনুষ্ঠিত সাম্প্রতিক নিরাপত্তা বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দুদেশের পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয় এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিবৃত্তকরণ (ডেটারেন্স) জোরদার করার পাঁয়তারা করছে তারা।

তিনি বলেন, এটি আমাদের বিরুদ্ধে তাদের শত্রুতামূলক মনোভাবের বহিঃপ্রকাশ।

তার আগের দিন, পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের নতুন সাইবার-সম্পর্কিত অর্থপাচার মামলায় উত্তর কোরিয়ার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণার পরই তারা ওই পদক্ষেপ নেয়।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া নিরাপত্তা বৈঠক নিয়ে পিয়ংইয়ংয়ের সমালোচনা দুঃখজনক।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরি জর্জ ওয়াশিংটনের আগমন ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে বলেন, আমরা শক্তির বলে নিরাপত্তা রক্ষার নীতিতে শত্রুর হুমকির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাব।

তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর দাবি, রণতরিটি রসদ সংগ্রহ এবং নাবিকদের কিছু অবকাশের সুযোগ দিতে বন্দরে এসেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার বলেছিলেন, ওয়াশিংটন-সিউল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে বশে রাখা। তবে এশিয়ার অন্যান্য সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের কার্যক্রমে নমনীয়তা আনা হবে।

সাম্প্রতিক আঞ্চলিক বৈঠকের প্রাক্কালে উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায়। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে তারা তাৎক্ষণিক কোনও হুমকি হিসেবে বিবেচনা করছে না। তবে এটি উত্তর কোরিয়ার অস্থিতিশীল আচরণের প্রমাণ।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin