যুক্তরাষ্ট্র সফরে হামলা নিয়ে ফখরুল বললেন, ‌‘এটা কোনো ব্যাপার না’

যুক্তরাষ্ট্র সফরে হামলা নিয়ে ফখরুল বললেন, ‌‘এটা কোনো ব্যাপার না’

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা কোনো ব্যাপার না, আমরা এগুলো বড় মনে করি না। এটা অতীতে বাংলাদেশেও ঘটেছে, আওয়ামী লীগের একটা কালচার।’

শুক্রবার (৩ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর শেষে এদিন ঢাকা ফেরেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের সাধারণ অধিবেশন সফর সঙ্গী হয়েছিলাম। সেখানে আমাদের যে দায়িত্ব, সেটি পালন করেছি এবং আমি মনে করি, বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছেছে।

আরও পড়ুননিউইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার আখতার-জারার ওপর হামলা নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতার উদাহরণ 

তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য প্রধান কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। এই সফর অবশ্যই সফল হয়েছে। ওখানে জাতিসংঘের প্রধান অধিবেশনের পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষ করে যারা বিদেশে বাস করছেন, প্রবাসী আছেন, সব বিষয়ই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। সামগ্রিকভাবে গণতন্ত্রের জন্য ভালো হয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রায় দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে তিন রাজনৈতিক দলের ৬ নেতা তার সফরসঙ্গী হন। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান ওরফে মোমেন (তিনি সফরের পূর্ব থেকে যুক্তরাষ্ট্রে ছিলেন) এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

কেএইচ/কেএসআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin