যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে আখতারের মামলা

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে আখতারের মামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।  

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) মামলাটি দায়ের করেন আখতার।

গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান বিএনপি, এনসিপি ও জামায়াতের নেতারা। তখন আওয়ামী লীগের লোকজন দ্বারা তারা হেনস্তার শিকার হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের দেখে ইউনূসবিরোধী স্লোগান দেন। তাসনিম জারাসহ অন্যান্যদের বাজে মন্তব্য ও গালাগাল করেন। আখতারের ওপর ডিমও নিক্ষেপ করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় এ তথ্য জানান আখতার হোসেন। এ মামলায় ২ জনের নাম উল্লেখসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে তিনি মামলাটি করেছেন। আখতারের অভিযোগ, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে তাদের হেনস্থার চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজন।  

নিজের ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। ’

এনডি/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin