যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার সিদ্ধান্ত 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার সিদ্ধান্ত 

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশের নতুন কনস্যুলেট চালুর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এদিন বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের মিশিগানের অঙ্গরাজ্য ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের পুরো কাজকে যেন অনলাইনে সার্ভিস দিতে পারেন। সেটার সক্ষমতা যেন কনস্যুলেট চালু হওয়ার সঙ্গে সঙ্গে থাকে। সেই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন।’’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস আছে। এছাড়া টেক্সাসের হিউস্টনে, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে, ফ্লোরিডার মায়ামিতে, লুজিয়ানার নিউ অরলেন্সে এবং নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট অফিস আছে। এছাড়া নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন রয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin