যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পারিবারিক সহিংসতার ঘটনা তদন্ত করতে গিয়ে হামলার শিকার হন ওই পুলিশ সদস্যরা। খবর বিবিসির, রয়টার্স।

পেনসিলভানিয়া স্টেট পুলিশ কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস বলেন, হামলাকারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার কিছুক্ষণ পর এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পেনসিলভানিয়ায় এক বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন আইন প্রয়োগকারী কর্মকর্তা নিহত হন এবং আরও দুজন গুরুতর আহত হন।

কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টি সম্প্রদায়ের কোডোরাস টাউনশিপে ওই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জন্য আর কোনো ঝুঁকি নেই। ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের একটি গ্রামীণ এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। এটি ফিলাডেলফিয়ার প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। কর্মকর্তারা জানান, একদিন আগে শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে তারা সেখানে গিয়েছিলেন।

কমিশনার প্যারিস বলেন, তদন্ত চলমান থাকায় এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন।

তিনি বলেন, তিনজন বীর পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা শোকাহত। তারা এই কাউন্টি, এই অঙ্গরাজ্য এবং এই দেশকে সেবা দিয়েছেন। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমাদের আরও ভালো হতে হবে।

পরে নিহত তিন কর্মকর্তার স্মরণে শাপিরো অঙ্গরাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেল বলেন, এফবিআই স্থানীয় ও অঙ্গরাজ্যের কর্তৃপক্ষকে সহায়তা করছে। তিনি এক বিবৃতিতে বলেন, নিহত কর্মকর্তা, তাদের পরিবার এবং সমগ্র ইয়র্ক কাউন্টি সম্প্রদায়ের জন্য আমাদের প্রার্থনা রইল।

টিটিএন

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin