যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসী বন্দিশিবিরে বন্দুক হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিবাসী বন্দিশিবিরে বন্দুক হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) একটি বন্দিশিবিরে বন্দুক হামলার ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডালাস পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারী পাশের একটি ভবন থেকে আইসিইর বন্দিশিবির লক্ষ্য করে গুলি চালিয়েছেন।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘বন্দুকধারী নিজের গুলিতে মারা গেছেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে এটা স্পষ্ট যে আইন প্রয়োগকারী আইসিই সদস্যের ওপর নজিরবিহীন হামলা হচ্ছে। এটি অবশ্যই বন্ধ করতে হবে।’

স্থানীয় টেলিভিশন চ্যানেল ফক্স৪ জানিয়েছে, গুলিবিদ্ধ তিনজনই আইসিইর হেফাজতে থাকা বন্দী। পাশের ভবনের ছাদে থাকা ওই পুরুষ বন্দুকধারীকে আইনশৃঙ্খলা বাহিনী আটকের চেষ্টা করলে নিজের গুলিতে তিনি মারা যান।

হামলায় সংস্থাটির কোনো কর্মকর্তা হতাহত হননি বলে জানিয়েছেন আইসিইর ডেপুটি ডিরেক্টর ম্যাডিসন শেহান। তিনি বলেন, ‘আইসিইর স্থাপনায় সহিংসতার ঘটনা বেড়েছে। আইসিইর স্থাপনায় হামলার ঘটনা এটাই প্রথম নয়।’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ‘আইন প্রয়োগকারীদের সংস্থা, বিশেষ করে আইসিইর‍ ওপর বেপরোয়া হামলা বন্ধ হতে হবে। আমি এই হামলায় আহত এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করছি।’

আইসিই যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থা। সংস্থাটি বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে। বিশেষ করে বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করা লাখো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের কার্যক্রমে তাদের ভূমিকা সবচেয়ে বেশি।

চলতি বছরের শুরুতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আইসিইর অভিযানের পর উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করেন। এরপর গত জুলাইয়ে টেক্সাসের আরেকটি আইসিই স্থাপনায় হামলার ঘটনা ঘটে, যেখানে এক পুলিশ কর্মকর্তা আহত হন।

Comments

0 total

Be the first to comment.

শাটডাউন আলোচনা ব্যর্থ হলে সরকারি কর্মীদের গণহারে ছাঁটাইয়ের হুমকি ট্রাম্প প্রশাসনের Prothomalo | যুক্তরাষ্ট্র

শাটডাউন আলোচনা ব্যর্থ হলে সরকারি কর্মীদের গণহারে ছাঁটাইয়ের হুমকি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মীদের ব্যাপক হারে ছাঁটাই করা হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউ...

Oct 06, 2025
দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস Prothomalo | যুক্তরাষ্ট্র

দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই ‘আসন্ন’ এবং তা দুই দিনের মধ্যে শুরু হতে পারে বলে জা...

Oct 02, 2025

More from this User

View all posts by admin