চট্টগ্রাম: হাটহাজারীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও গুলি উদ্ধারসহ ১১ মামলার আসামি মো. জাহিদুল হাসান মুরাদ প্রকাশ নুর ইসলাম (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) ভোরে হাটহাজারী থানার মজুরী পাড়া ফরিদ মেম্বারের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে হাটহাজারীর মজুরীপাড়া ফরিদ মেম্বারের ভাড়া বাসা থেকে অস্ত্রধারী সন্ত্রাসী মো. জাহিদুল হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়।
এমআই/টিসি