নগর পরিকল্পনা-ব্যবস্থাপনায় ডিএনসিসির কমিটি

নগর পরিকল্পনা-ব্যবস্থাপনায় ডিএনসিসির কমিটি

নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি, নারী প্রতিনিধি, ছাত্র-যুব, পরিবেশ প্রতিনিধিসহ মোট ২০ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সচিব মোহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছেন।

নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির কার্যপরিধি বিষয়ে সচিব মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নগরের অবকাঠামো উন্নয়ন, পরিবেশ, সংরক্ষণ, পয়ঃনিস্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, গণপরিসর, পরিকল্পনা, ঐতিহ্য, সংরক্ষণ, শিশুবান্ধব নগর পরিকল্পনা ও নাগরিক সেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।

এছাড়া নগর বাজেট পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করবে। নগরীর জন্য দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি ও স্বল্পমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয় আলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করবে। নগরীর যেকোনও ধরনের সমস্যা, প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করবে। প্রতি ছয় মাস অন্তর একটি সভা আহ্বান করবে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin