১৩শ ইহুদিসহ আল আকসা মসজিদে ঢুকে পড়লেন ইসরায়েলি মন্ত্রী

১৩শ ইহুদিসহ আল আকসা মসজিদে ঢুকে পড়লেন ইসরায়েলি মন্ত্রী

ইহুদের ধর্মীয় উৎসব সুক্কোত উদযাপনের সময় আল-আকসা মসজিদে ঢুকে পড়েন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। বুধবার (৮ অক্টোবর) সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সুরক্ষায় মসজিদে প্রবেশের সময় তার সঙ্গে ছিলেন অন্তত ১৩০০ কট্টর জাতীয়তাবাদী ইসরায়েলি নাগরিক। এ সময় প্রার্থণারত মুসলমানদের মসজিদ থেকে বের করে দেওয়া হয়।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, মসজিদে প্রবেশ এবং সেখানে প্রার্থনার আয়োজন করে দীর্ঘস্থায়ী ‘স্ট্যাটাস ক্যু’র লঙ্ঘন করা হয়েছে। এই আইনের মাধ্যমে মসজিদকে শুধুমাত্র মুসলিম উপাসনাস্থল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

জেরুজালেমের ইসলামিক ওয়াকফ ডিপার্টমেন্ট জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) পাঁচ শতাধিক ইসরায়েলি প্রবেশের পর বুধবার (৮ অক্টোবর) ১৩০০ জন আরও প্রবেশ করেছে। এই সময় ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেয়।

জানা গেছে, মসজিদের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অনেক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইহুদী উৎসবের সুযোগে এমন কর্মকাণ্ড শহরের স্থিতিশীলতা ও মুসলিম অধিকার বিপন্ন করছে।

ইসরায়েলি সংস্থা আইআর আমিম এর গবেষক অ্যাভিভ টাটারস্কি বলছেন, ধর্মীয় উৎসবের আড়ালে ইসরায়েল ধীরেধীরে মসজিদটির নিয়ন্ত্রণ দখল করছে, যা দ্বন্দ্বের সম্ভাবনা তৈরী করছে।

সূত্র : মিডল ইস্ট আই

কেএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin