আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার (২২ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া।
পোস্টে পোস্টে লেখা হয়, বাংলাদেশে জোরপূর্বক গুমের ঘটনায় সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে, যা ক্ষতিগ্রস্তদের জবাবদিহিতা ও ন্যায়বিচারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচার প্রক্রিয়া জুড়ে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পূর্ণ সম্মতির গুরুত্বের ওপর জোর দেয়। এরমধ্যে রয়েছে—যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের গ্যারান্টি নিশ্চিত করা, কার্যক্রমের জন্য বেসামরিক আদালতের ব্যবহার ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা অনুসারে মৃত্যুদণ্ডের প্রয়োগ থেকে বিরত থাকা।