২০০ ধাপ এগিয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

২০০ ধাপ এগিয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ এর এ বছরের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে ১০০০ এর মধ্যে অবস্থান করে আগের বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে। গত বছর এই র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১০০১ থেকে ১২০০ এর মধ্যে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান ধরে রেখেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে।

শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকের ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিং করা হয়েছে।

সূচকভিত্তিক অগ্রগতি

গবেষণার পরিবেশ সূচকে আগের বছরের তুলনায় ৩ পয়েন্ট অগ্রগতি (১০ দশমিক ৩ থেকে ১৩ দশমিক ৩) হয়েছে। গবেষণার মান সূচকে ৯ দশমিক ৩ পয়েন্ট অগ্রগতি (৬৭ দশমিক ২ থেকে ৭৬ দশমিক ৫) হয়েছে। শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে ১১ দশমিক ৮ পয়েন্ট অগ্রগতি (২১ দশমিক ৪ থেকে ৩৩ দশমিক ২) হয়েছে।

শিক্ষা সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পয়েন্ট ১৭ দশমিক ৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৫।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) র‌্যাঙ্কিংয়েও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়। কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম।

এফএআর/এএমএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

৪৭তম বিসিএসের প্রিলি শুরু Jagonews | শিক্ষা

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম...

Sep 19, 2025

More from this User

View all posts by admin