গণপূর্ত অধিদপ্তরের অধীনে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ৩টি পদে ২৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম: গণপূর্ত অধিদপ্তরবিভাগের নাম: প্রধান প্রকৌশলীর কার্যালয়
পদের বিবরণ
চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: ঢাকা
বয়স: ১ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণ করা হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক গণপূর্ত অধিদপ্তর করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ৫৪ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: যুগান্তর, ২৯ সেপ্টেম্বর ২০২৫
এমআইএইচ