জাল দলিল তৈরি করে জমি বিক্রির চেষ্টা, ৪ প্রতারক আটক

জাল দলিল তৈরি করে জমি বিক্রির চেষ্টা, ৪ প্রতারক আটক

নওগাঁর ধামইরহাটে প্রতারণার মাধ্যমে জাল দলিল তৈরি করে জমি বিক্রিয় চেষ্টার অভিযোগে চার প্রতারককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আটক চারজন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবীশ ছিলেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ধামইরহাট সাব রেজিস্ট্রার অফিসে জাল দলিল তৈরি করে জমি বিক্রির ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার ধামইরহাট ইউনিয়নের রূপনারায়ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. মনসুর রহমান (৩২), আলমপুর ইউনিয়নের চকতিলন গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে রুহুল আমিন (৩৪), আমাইতাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৫৫) ও তার ছেলে রেজওয়ান হোসেন (২৮)।

উপজেলা সাব রেজিস্ট্রার মাহবুবা মনির মিশু জানান, প্রতারক আসামিদের দাখিলকৃত দলিল ও সরকারি কাগজপত্র যাচাইকালে প্রতারকদের প্রস্তুতকৃত দলিলটি রেজিস্ট্রি অফিস এজলাসেই জাল ও ভুয়া প্রামাণিত হওয়ায় তাদের আটক করে থানায় সোপর্দ করা হয়। পরে সোমবার রাতে উপজেলা সাব রেজিস্ট্রার নিজে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে আসামিদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin