৩ বিভাগে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস

৩ বিভাগে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস

বঙ্গোপসাগরে বর্তমানে গভীর নিম্নচাপ অবস্থান করছে। এটি আজ রাতে উপকূল অতিক্রম করতে পারে। এদিকে গত বুধবার থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলে অতিভারী বর্ষণের আভাস রয়েছে। এ অবস্থায় দেশের তিন বিভাগে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি আগামী দুদিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদী ফেনী জেলায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আরও পড়ুনমুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজার প্লাবিতবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, মোংলা উপকূলে বৃষ্টিশরতের বৃষ্টিতেও ঢাকায় জলাবদ্ধতা, কাজে আসছে না কোনো উদ্যোগ

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি সমতল আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সোমেশ্বরী, ভুগাই ও কংস নদী শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আরএএস/বিএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin