৩৫তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ও সম্পাদক মোর্শেদুল

৩৫তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ও সম্পাদক মোর্শেদুল

ঢাকা মহানগর পুলিশের পল্লবী ও দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়াকে সভাপতি এবং ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) তেজগাঁও অঞ্চলের এডিসি মো. মোর্শেদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ৩৫তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (২০২৫-২৬) দুই বছর মেয়াদের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত সভায় ব্যাচের সব সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সব সময় সজাগ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। তাঁরা সততা ও গভীর দেশপ্রেম নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন। এ ছাড়া ভবিষ্যতে ব্যাচের ঐক্য বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন ডিএমপির মতিঝিল অঞ্চলের এডিসি  মো. ফয়েজ ইকবাল (সিনিয়র সহসভাপতি), পুলিশ সদর দপ্তরের এডিসি মুশফিক খান (প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক), ডিএমপির উত্তরা অঞ্চলের এডিসি মো. আরিফুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), পুলিশ সদর দপ্তরের এডিসি রুবেল আহমেদ (কোষাধ্যক্ষ), ডিএমপির গণমাধ্যম বিভাগের এডিসি নাসরিন সুলতানা (দপ্তর সম্পাদক), ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের এডিসি ফারহানা সূধা (অর্থ সম্পাদক) ও পুলিশ সদর দপ্তরের এডিসি নাসরিন আক্তার (কল্যাণ ও উন্নয়নবিষয়ক সম্পাদক)।  

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এই নবগঠিত কমিটি পুলিশ সার্ভিসের কল্যাণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin