৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে সড়কে গাছ ফেলে অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।  

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে লোহাগাড়ার উপজেলা পরিষদ ও আমিরাবাদ স্টেশনে এই কর্মসূচি পালিত হয়।

অবরোধের কারণে মহাসড়কে আধ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান অবরোধকারীরা।

অবরোধকারীদের দাবি, দুই লেনের এ মহাসড়কে দীর্ঘ যানজটে পড়তে হয়। এছাড়া কিছুদিন পরপরই সড়কে দুর্ঘটনায় প্রাণহানিও ঘটছে। তাই দ্রুত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার করে ছয় লেনে উন্নীত করতে হবে। পাশাপাশি ফিটনেসহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় মহাসড়কে দুর্ঘটনা কমবে না। দাবি পূরণ না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ছয় লেনের দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা তাঁদের দাবি সরকারের উচ্চপর্যায়ে জানাব। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin