রবিবার জেলা পর্যায়ে মহাসড়ক অবরোধের ঘোষণা ‘জুলাইযোদ্ধাদের’

রবিবার জেলা পর্যায়ে মহাসড়ক অবরোধের ঘোষণা ‘জুলাইযোদ্ধাদের’

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাইযোদ্ধা’ আন্দোলনকারীদের ওপর হামলার  প্রতিবাদে এবং তিন দফা আদায়ে রবিবার (১৯ অক্টোবর) জেলা পর্যায়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ‘জুলাইযোদ্ধারা’।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় বিক্ষোভের পর সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন ‘আমরা জুলাইযোদ্ধা সংসদের’ মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। এ সময় জুলাই সনদকে বিতর্কিত আখ্যা দিয়ে বিক্ষোভ করেন সদস্যরা। এটি বাতিলেরও দাবি জানান তারা।

মাসুদ রানা বলেন, ‘‘আমাদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি এ সরকারের আমলেই বাস্তবায়নের দাবিতে রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হবে। অবরোধ কর্মসূচিতে জুলাই আন্দোলনে আহতদের পাশাপাশি, দেশের সাধারণ জনগণের অংশগ্রহণ কামনা করছি।’’

তিনি বলেন, ‘‘জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং আহত-পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, জুলাই-আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন করতে হবে। যাতে আমাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড প্রমাণিত না হওয়া পর্যন্ত হয়রানি করা না হয়।’’

এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তখন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন ২০ বিক্ষোভকারী। তারা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin