কুমিল্লা নগরীতে নারীকে গলা কেটে হত্যা

কুমিল্লা নগরীতে নারীকে গলা কেটে হত্যা

কুমিল্লা: কুমিল্লা নগরীতে মিলন বিবি (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।

নিহতের গ্রামের বাড়ি জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, মাকে বাসায় রেখে তারা নোয়াখালী বেড়াতে যান। বিকেলে ফোনে প্রতিবেশীরা তাকে জানান, তাদের বাসার দরজা খোলা, আসবাবপত্র উল্টে রাখা হয়েছে। তারা খোঁজ করে খাটের নিচে বেডশিট জড়ানো তার মায়ের গলাকাটা লাশ দেখতে পান। তিনি আরো জানান, কিছু স্বজনের সঙ্গে তাদের অর্থ সংক্রান্ত বিরোধ রয়েছে। বাসায় তাকে একা পেয়ে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin