৬ অক্টোবর বিসিবি নির্বাচন আয়োজনে বাধা নেই

৬ অক্টোবর বিসিবি নির্বাচন আয়োজনে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন আয়োজনে কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) কয়েকজন কাউন্সিলরের করা রিটের শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আদালতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিট আবেদনকারীরা হলেন– রাজবাড়ির মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম।

রুহুল কুদ্দুস কাজল জানান, বিসিবি সভাপতির ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই চিঠি দিয়ে নতুন কাউন্সিলর মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের বৈধতা জানতে রুল জারি করেছেন আদালত। রুলের জবাব দিতে বলা হয়েছে ১০ দিনের মধ্যে। তবে এ সময়ের জন্য চিঠির কার্যকারিতা স্থগিত থাকায় নির্বাচনে কোনও প্রভাব পড়বে না। আগের মনোনীত কাউন্সিলররাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। কারণ ১৭ সেপ্টেম্বরের মধ্যেই তাদের নাম কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin