শাপলা প্রতীক থেকে সরছি না, এনসিপি ১৫০ আসন পাবে: পাটওয়ারী

শাপলা প্রতীক থেকে সরছি না, এনসিপি ১৫০ আসন পাবে: পাটওয়ারী

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা শাপলা প্রতীক থেকে সরছি না। আগামী সংসদ নির্বাচনে ১৫০ আসন পাবে এনসিপি।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলেছি উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

তিনি বলেন, আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই পরবর্তী সময়ে। আমরা আজকেও বলেছি শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কীভাবে আদায় করতে হয় তা আমরা জানি।

তিনি আরও বলেন, ১৫০টির মতো আসনে জয়ী হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, গণঅভ্যুত্থানে কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে প্রার্থিতা থাকবে। আমাদের আলোচনা চলছে।

ইইউডি/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin