৬ থানা এলাকায় একযোগে অভিযান, তাৎক্ষণিক ২৩ জনের সাজা

৬ থানা এলাকায় একযোগে অভিযান, তাৎক্ষণিক ২৩ জনের সাজা

ঢাকা: রাজধানীর মিরপুর বিভাগে মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মিরপুর বিভাগের পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প, মিরপুর থানার ১০ নম্বর গোলচত্বর, রূপনগর থানার মাইশা কনস্ট্রাকশন এলাকা, দারুস সালাম থানার বাগানবাড়ি আবাসিক এলাকা, কাফরুল থানার আগারগাঁও তালতলা এবং শাহআলী থানার গুদারাঘাট এলাকায় একযোগে অভিযান চালানো হয়।

অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের মিরপুর বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসাইনের আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ১১ জনকে সর্বোচ্চ ৩ মাসের এবং বাকিদের সর্বনিম্ন ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ে বিচারিক সেবা পাচ্ছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

এমএমআই/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin