এক যুগ পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আলজেরিয়া

এক যুগ পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আলজেরিয়া

ব্রাজিলে সবশেষ অনুষ্ঠিত আসরের ১২ বছর পর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল আলজেরিয়া। আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়াকে হারিয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের টিকিট পেল তারা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মিলউদ হাফেদি স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়েছে দ্য ডেজার্ট ফক্সরা। নিজে জাল খুঁজে নেওয়ার আগে ও পরে মোহামেদ আমোরাকে জোড়া অ্যাসিস্ট করেন মাহরেজ।

ম্যাচের ৭ম মিনিটেই ডেডলক ভেঙে লিড আদায় করে নেয় আলজেরিয়া। ডি-বক্সের ডানদিক থেকে মাহরেজের ক্রসে খুব কাছ থেকে জাল কাঁপান ফাঁকায় থাকা আমোরা।

১২ মিনিট পর মাহরেজ নিজেই নাম লেখান গোলদাতাদের তালিকায়। তার বাঁ পায়ের শট জালে জড়ালে চালকের আসনে বসে পড়ে কোচ ভ্লাদিমির পেতকোভিচের দল। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও আধিপত্য বজায় রেখে খেলতে থেকে আলজেরিয়া। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে ফের মাহরেজের নিখুঁত ক্রসের সুবাদে হেডে নিশানা ভেদ করেন আমোরা। বাকি সময়ে আর কোনো গোল না হলেও শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে দলটি।

২০১৪ সালের পর প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি। ২০তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া।

এর আগে, ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপ খেলেছে তারা। সবশেষ ২০১৪ বিশ্বকাপে শেষ ১৬-তে খেলেছিল দলটা।

উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ৪৮ দলের মধ্যে ২০টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

ফের ইনজুরিতে রুডিগার JamunaTV | ফুটবল

ফের ইনজুরিতে রুডিগার

আবারও ইজনুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থ...

Sep 13, 2025
তোরেসের জোড়া গোলে বার্সার জয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল কাতালানরা JamunaTV | ফুটবল

তোরেসের জোড়া গোলে বার্সার জয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল কাতালানরা

স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গেটাফে’কে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেব...

Sep 22, 2025

More from this User

View all posts by admin