৭ দাবিতে ২০ সাংগঠনিক জেলায় জাগপার বিক্ষোভ মিছিল

৭ দাবিতে ২০ সাংগঠনিক জেলায় জাগপার বিক্ষোভ মিছিল

জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে দেশের ২০ জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

শুক্রবার (২৬ জুলাই) জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক পূর্বঘোষিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় এসব সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল করে জাগপার নেতাকর্মীরা।

এসময় জাগপা নেতারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে, ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও তা বাতিল করতে হবে।  

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য মো. নিজামউদ্দিন অমিত, ঢাকায় প্রেসিডিয়াম সদস্য ভিপি মো. মুজিবুর রহমান, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আখতার পাইলট, পঞ্চগড়ে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আনসার আলী, দিনাজপুরে সহ-সভাপতি মাহবুব আলম ননী, নীলফামারীতে সহ-সভাপতি মো. জাকিউল আলম সাকি, সিলেটে সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আহমদ লিটন, গাইবান্ধায় সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, বরিশালে জেলা সাধারণ সম্পাদক নান্নু হাওলাদার, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক আলী মোরশেদ, সাতক্ষীরায় জেলা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, কুমিল্লায় জেলা সমন্বয়ক মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জে জেলা সমন্বয়ক এস কে আরিয়ান শরীফ, হবিগঞ্জে জেলা সমন্বয়ক মুহাম্মাদ লুৎফুর রহমান, জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন এবং মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম।

টিএ/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin